ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০২:৪৯ পিএম

অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের সেনাবাহিনীর একজন সদস্য এবং পুলিশের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। গত সোমবার দুপুরে টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর রাখাইনের একটি ক্যাম্পে তারা জিম্মি অবস্থায় ছিলেন। পরে সেখান থেকে পালিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে টেকনাফ থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি মো. সাইফুল ইসলাম।

মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এর আগেও সংঘাতের সময় মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এএন

Link copied!