ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‍‍১৫ জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ‍‍

মো. মাসুম বিল্লাহ

জুন ১২, ২০২২, ০১:১৯ পিএম

‍‍১৫ জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ‍‍
ফাইল ছবি

এসএসসি-সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

রোববার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, ১৫ জুন থেকে এসব কোচিং সেন্টার পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৯ জুন থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত।

দীপু মনি বলেন, চলতি বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এ বছর সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, পদ্মা সেতুর উদ্বোধনী দিন সারাদেশে উদ্‌যাপন করা হবে। এ জন্য ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই দিনের পরীক্ষাটি ২৪ জুন অনুষ্ঠিত হবে।

আমারসংবাদ/এআই
 

Link copied!