ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির দাবীতে মানববন্ধ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: 

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৭:০১ পিএম

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির দাবীতে মানববন্ধ

ছাত্রলীগের কমিটির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মীরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে ছাত্রলীগ কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা যোগ দেয়।এসময়ে কমিটির দাবিতে বিভিন্ন স্লোগানসহ ছাত্রলীগ কর্মীরা বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে ছাত্রলীগ কর্মী মোল্লা লজিস বলেন, জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকা আসলেই দুঃখজনক। আসলে বিচ্ছিন্ন ভাবে কাজ করার থেকে সাংগঠনিক কার্যক্রম বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই সংগঠনের কার্যক্রমকে আরও তরান্বিত করবে। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিক ভাবে দেখবে।

বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। তবে দিনশেষে কমিটি না থাকায় আমাদের কার্যক্রম পূর্ণতা পাচ্ছে না।

এসময়ে তিনি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটি গঠনের বিষয়ে জানিয়ে আলটিমেটাম দেন। এইসময়ের মধ্যে দাবি না মানলে তিনি অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, বিষয়টি বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের এক সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। আমরা চাই আওয়ামী লীগ আরও শক্তিশালী হোক। এলক্ষ্যে সাংগঠনিক নিয়ম ও ধারা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্মীরা করোনাকালীন সময়ে খাবার বিতরণ, কৃষকদের ফসল কাটায় সহায়তা, রমজান মাসে ইফতারের বিতরণ, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সাহায্যসহ বিভিন্ন রকমের সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। তবে একযুগ পার হয়ে গেলেও কমিটি না থাকায় দীর্ঘদিন ধরে ক্ষোভ চেপে আছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মীরা।

আরএস

Link copied!