ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় পরিবেশ পদক পেলেন বেরোবির অধ্যাপক তুহিন ওয়াদুদ

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জুন ৬, ২০২৩, ০৩:৩২ পিএম

জাতীয় পরিবেশ পদক পেলেন বেরোবির অধ্যাপক তুহিন ওয়াদুদ

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক পেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।

সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এই পদক তুলে দেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে তাকে এ পদক দেয়া হয়।

বিশ্বিবদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, পরিবেশ নিয়ে কাজ করার স্বীকৃতি স্বরুপ পাওয়া এ পদক আমাকে কাজ করার আরও অনুপ্রেরণা দিবে। আর আমার এ অর্জন সারাদেশে যারা পরিবেশ নিয়ে কাজ করছে তাদেরকে উৎসর্গ করছি।

এইচআর

Link copied!