ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাবিপ্রবি শিক্ষার্থীদের নির্মিত শর্ট ফিল্ম ‘ইউফোরিয়ার ডানা’

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ১২:২৯ পিএম

হাবিপ্রবি শিক্ষার্থীদের নির্মিত শর্ট ফিল্ম ‘ইউফোরিয়ার ডানা’

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা নির্মিত হয়েছে ‘ইউফোরিয়ার ডানা’ নামক শর্টফিল্ম।

সোমবার (৪ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ সাংস্কৃতিক সংগঠন ‘অর্ক সাংস্কৃতিক জোট’ এর উদ্যোগে প্রদর্শন করা হয় ভালোবাসার তিনটি গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘ইউফোরিয়ার ডানা’।

বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী ইমন মোর্শেদ এর গল্প এবং তৌফিক এর পরিচালনায় এই শর্টফিল্ম এ অভিনয় করে অর্ক সাংস্কৃতিক জোটের সদস্যরা।

শর্টফিল্ম এর দৃশ্যপট ধারণ করা হয় ক্যাম্পাস এবং এর আশেপাশের এলাকায়। পুরো দৃশ্যধারণ এবং এডিটিং এ সহযোগিতা করে হাবিপ্রবি ফিল্ম ক্লাব।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি হাসিবুল হক সৌরভ বলেন, "অর্কের সাথে এই আয়োজনে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত।আশা করি,ভবিষ্যতে একসাথে হয়ে এরকম আরও অনেক কাজ আমরা করবো।"
এরকম একটি প্রদর্শনীর সাথে থাকতে পেরে অনেক উচ্ছ্বসিত ফিল্ম ক্লাবের সদস্যরাও।

এ আয়োজন নিয়ে অর্ক সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক ইমন মোর্শেদ বলেন, "এরকম আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়না বললেই চলে।আমরা এই শর্টফিল্ম আয়োজনের মাধ্যমে নতুন ধারার সূচনা করলাম,ভবিষ্যতে এরকম আরও কাজ করা হবে বলে আশা করছি।"

শর্টফিল্ম দেখতে আসা শিক্ষার্থীরা জানান, "এরকম একটি প্রদর্শনী হবে জেনে খুবই উচ্ছ্বসিত আমরা।বন্ধুরা সবাই মিলে টিকেট কেটে শর্টফিল্ম দেখতে এসেছি। খুবই ভালো লাগছে।"

তিনটি ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই শর্টফিল্ম প্রদর্শনীকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে থেকেই প্রদর্শনীর স্থান এর সামনে ভিড় করে শিক্ষার্থীরা । এমন এক ভিন্নধর্মী আয়োজন এর স্বাক্ষী হয়ে উচ্ছ্বসিত ছিলেন সবাই ।

উল্লেখ্য, এই আয়োজন উপলক্ষ্যে অনলাইনে প্রচারের পাশাপাশি কয়েকদিন ধরে অফলাইনেও টিকেট বিক্রি করেছে "অর্ক সাংস্কৃতিক জোট।"

এআরএস

Link copied!