ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রবি ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আগস্ট ২২, ২০২৪, ০৫:৩৮ পিএম

রবি ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভিসি প্রফেসর ড.  শাহ আজমের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানান, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন করবেন তারা। সেইসাথে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের অনশনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মায়নুল ইসলাম, নুসরাত দিশা, নজরুল ইসলাম, ইয়াদ সিংশুভসহ ৫জনের একটি দল অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে আগামী রবিবার পর্যন্ত সময় চেয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু ছাত্র প্রতিনিধিরা আর কোন সময় না দিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কথা হলে সহকারী প্রক্টর মায়নুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা নিরপেক্ষ ভাবে শিক্ষার্থীদের আন্দোলন পর্যবেক্ষণ করছেন। তাদের দাবিগুলো শুনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে শিক্ষার্থীদের দাবি, গত জাতীয় সংসদ নির্বাচনে ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এরপর সম্পূর্ণ স্বেচ্ছাচারী হয়ে নিয়োগ বাণিজ্য, নামে বেনামে লুটপাটসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের পুলিশ ও আওয়ামী ক্যাডার দিয়ে নির্যানত করেছেন। তাই তারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ভিসির পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিআরইউ

Link copied!