ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পুরান ঢাকায় ব্যবসায়ীদের উপর হামলা, আহত ১০

জবি প্রতিবেদক:

জবি প্রতিবেদক:

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৭:৫৪ পিএম

পুরান ঢাকায় ব্যবসায়ীদের উপর হামলা, আহত ১০

চাঁদাবাজিকে কেন্দ্র করে পুরান ঢাকার ইসলামপুরের বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি সহ ব্যবসায়ীদের উপর হামলা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে ব্যবসায়ীরা। এই সংঘর্ষে অন্তত ১০ জনে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ১১ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে এ ঘটনা শুরু হয়। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিলো।

জানা যায়, গতকাল বিক্রমপুর গার্ডেন সিটি সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করায় তিনি তা দিতে অস্বীকার করেন। এরই জের ধরে আজ ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করে বিএনপি নেতাকর্মীরা। পরে বিক্রমপুর গার্ডেন সিটিতে প্রায় দুইশত বিএনপি নেতাকর্মীরা মার্কেটে প্রবেশ করে হামলা চালায়। এরই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, আমাদের মার্কেটের সভাপতি বাবু ভাইয়ের উপর হামলার পর  দুই শতাধিক বিএনপি লোকেরা আমাদের মার্কেটে এসে হামলা চালায়। এদের হাতে ছুরি, রামদা, সহ দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটে আসে। এরা সদরঘাট থেকে টোকাইদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। বিএনপি নেতা সোহরাব হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।  

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: এনামুল হাসান বলেন, নূর ইসলামসহ কারা যেন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করে। এরা হয়ত ছাত্রদল বা কিছু করে। এ ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত আশা করি সব ঠিক হয়ে যাবে। ঘটনায় যারা জড়িত আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে আমাদের হেফাজতে তিন জন রয়েছে।

বিআরইউ

Link copied!