ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাড়ে তিন মাস পর ঢাবিতে ক্লাস শুরু

আমার সংবাদ ধর্ম ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৪, ১২:১৭ পিএম

সাড়ে তিন মাস পর ঢাবিতে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ ২২ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া বাকি সব বর্ষের ক্লাস এবং ৩০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। গত ২ জুনের পর রোববার থেকে ক্লাস শুরু হয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।

গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিন্ডিকেটের এক জরুরি সভায় রোববার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়।

ভিসির কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিনস কমিটির সুপারিশের আলোকে ২২ সেপ্টেম্বর (রোববার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস (প্রথম বর্ষ ব্যতীত অন্য সব বর্ষের) শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। আর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে এরই মধ্যে গৃহীত প্রস্তাবনাগুলোর (যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন) ব্যাপারে সিন্ডিকেট সভাকে অবহিত করা হয়। সিন্ডিকেট সদস্যরা এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত ২ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এ সময়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। সব মিলিয়ে সাড়ে তিন মাস (১১২ দিন) বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেন। কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়।

বিআরইউ

Link copied!