ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবিতে সন্ধ্যার পর মাইক বাজানো নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২৪, ১২:৩১ পিএম

ঢাবিতে সন্ধ্যার পর মাইক বাজানো নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হল এবং আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পর মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চৈঃস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এর আগে রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), রাজু ভাস্কর্যের পাদদেশ ও ডাস চত্বরে উচ্চশব্দে মাইক ও বক্স বাজিয়ে সমাবেশ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন, অন্যান্য আবাসিক হলের সামনে মাইকিং করে পণ্য বিক্রির ফলে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা এক অভিনব প্রতিবাদে নামেন। প্রতিবাদ হিসেবে তারা উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো শুরু করেন।

ইএইচ

Link copied!