ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলা, অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৫, ০২:০০ পিএম

রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলা, অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ এর বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনি অজ্ঞাতনামার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন। গত শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

এ ঘটনাটি ঘটেছে গত বুধবার মধ্যরাতে, যখন দূর্বৃত্তরা রেজিস্ট্রারের বাসায় একের পর এক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। ককটেল হামলায় অন্তত ৪টি ককটেল নিক্ষেপ করা হয়, তবে এই হামলায় কেউ হতাহত হননি। হামলার সময় রেজিস্ট্রারের অসুস্থ পিতা, নারী ও শিশু বাসায় অবস্থান করছিলেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পরিস্থিতি শ্রীঘ্রই শান্ত হওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ বলেন, “আমার সাথে কারো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, তবে গভীর রাতে বাসায় হামলা করা একেবারেই ন্যাক্কারজনক। হামলাকারীদের আমি দেখিনি, তাই অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করবে।”

মামলার বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, “স্যার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। আমরা তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।”

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন নিয়ে গত কয়েকদিন বিশ্ববিদ্যালয়টিতে উত্তেজনা ছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। রুয়া নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ।

বিআরইউ

Link copied!