ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইআবি’র কামিল পরীক্ষার ফল প্রকাশ, দেশসেরা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা

মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া

মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া

আগস্ট ২২, ২০২৫, ০৩:২৪ পিএম

ইআবি’র কামিল পরীক্ষার ফল প্রকাশ, দেশসেরা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সামগ্রিক পাশের হার ৯২.৭২ শতাংশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 

এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস চ্যান্সেলরের হাতে ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মোঃ রফিক আল মামুনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ফলাফলে দেখা যায়, চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা প্রথম স্থান অর্জন করেছে।

অপরদিকে, ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শীর্ষস্থান অধিকার করেছে।

এ বছর প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪১,৮৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩৮,৭৫১ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ২৮০ জন শিক্ষার্থী A+ (এ প্লাস) অর্জন করেছে। প্রথম বর্ষে পাশের হার ৮৭.৮৩ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৯৭.৬১ শতাংশ।

উল্লেখ্য, কামিল পরীক্ষা চলেছিল গত ৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: www.result.iau.edu.bd

ইএইচ

Link copied!