ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবি শিবিরের দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ শুরু

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:০২ পিএম

জবি শিবিরের দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

ক্যাম্পে এ পর্যন্ত ৪৯৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তবে আরও শিক্ষার্থী কাউন্সেলিং সেবা নিচ্ছেন। প্রধানত পরীক্ষার দুশ্চিন্তা, সম্পর্কের সমস্যা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, স্মৃতিভ্রংশ, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তন—এই ছয়টি বিষয়ে শিক্ষার্থীদের সেবা প্রদান করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ, ইনসাইট মেন্টাল হাসপাতাল, অলোরা হাসপাতাল এবং আদ-দ্বীন মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে কাউন্সেলিং সেবা দিচ্ছেন।

কাউন্সেলিং সেবা নেওয়া তানিয়া আক্তার বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় সহায়ক হবে এবং আত্মহত্যা ও হতাশা কমাতে সচেতনতা বৃদ্ধি করবে।”

শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ জানান, “পাঁচটি বুথে সেবা প্রদান করা হচ্ছে। আগামীকাল দ্বিগুণ চিকিৎসক নিয়ে পরিধি আরও বৃদ্ধি করা হবে। একই সমস্যায় ভোগা শিক্ষার্থীদের গ্রুপ কাউন্সেলিংও করা হচ্ছে।”

শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে তারা প্রয়োজনীয় সহায়তা পায়নি। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

এর আগে সকাল ১০টায় শহিদ সাজিদ একাডেমিক ভবনের রুম ২১৫-এ ড. সানজিদা তানজিম খান, অধ্যাপক ড. ফরজানা আহম্মেদ ও অধ্যাপক ড. আকরামুজ্জামান মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!