ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান বন্ধ, দাবি দুই উপদেষ্টার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৫, ০৩:৪৭ পিএম

৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান বন্ধ, দাবি দুই উপদেষ্টার পদত্যাগ

পুলিশের হামলায় ক্ষুব্ধ হয়ে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৫ হাজার শিক্ষক আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। 

পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের দ্বিতীয় দিনে শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন।

রোববার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রাখা হয়েছে। শিক্ষকরা দাবি আদায় ও সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন।

শিক্ষকদের দাবির মুখপাত্র প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে বলেন, “শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ওপর চাপানো হয়েছে। তাই তাদের পদত্যাগ দাবি করা হয়েছে।”

শিক্ষকরা আরও জানান, ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। কর্মবিরতির কারণে এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ইএইচ

Link copied!