ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক চিহ্নিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:০২ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক চিহ্নিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম উদঘাটন করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। সম্প্রতি সংস্থাটি প্রায় এক হাজার ২০০ জাল সনদধারী শিক্ষক ও কর্মচারীকে শনাক্ত করেছে। এদের মধ্যে ৪০০ জনের আলাদা তালিকা প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এসব শিক্ষক-কর্মচারী বেতন-ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা নিয়েছেন। ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট-আইটি প্রদানে অনিয়মসহ নানা কারণে মোট ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে।

ডিআইএর বিশ্লেষণে দেখা যায়, ১১৭২ জনের সনদ জাল প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৪০০ জনের সনদ পুরোপুরি ভুয়া এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৭৭৯ জন জাল সনদধারী পাওয়া গেছে। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনায় ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনকে চিহ্নিত করা হয়েছে।

ডিআইএ জানায়, এনটিআরসিএর নিবন্ধন সনদ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সনদ জাল করে নিয়োগ নেওয়া হয়েছে।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম বলেন, জাল সনদধারীদের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।

জেএইচআর

Link copied!