ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর জিএস ও শিক্ষা সম্পাদক

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৫২ পিএম

জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর জিএস ও শিক্ষা সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল দায়িত্ব পেয়েছেন।

রোববার সন্ধ্যায় শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং তাকে শপথবাক্য পাঠ করানো হয়।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনীত করেন।

পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

দায়িত্বপ্রাপ্তির পর নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, “ছাত্রশিবির বিগত সময়গুলোতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে এবং আদর্শিক প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ বজায় রাখবো। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। আমাদের নিয়মিত শিক্ষার্থীবান্ধব কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। চলমান শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা রাখা প্রয়োজন, তা আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে পালন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, “ছাত্রশিবিরের দায়িত্বশীল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রাপ্য অধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার থাকবে।”

এএন

Link copied!