ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৫:৪৩ পিএম

দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

ফের মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রোববার দ্বিতীয়বারের মতো এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর নিজেই নিশ্চিত করেছেন অনিল কাপুর-কন্যা।

অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে জানাচ্ছি যে, ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো এবং ওর আগমেন আমাদের জীবন পূর্ণতা পেল।

সোনম আরও জানান, তাঁদের বড় ছেলে বায়ু কাপুর আহুজা ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের আগস্টে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের চার বছরের মাথায় দ্বিতীয় সন্তানের আগমনে এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি। কারিনা কাপুর খানসহ বিটাউনের অনেক তারকাই নতুন অতিথিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই সোনমের দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। প্রথমে বিষয়টি নিয়ে মুখ না খুললেও নভেম্বরে একটি বিশেষ মেটারনিটি ফটোশুটের মাধ্যমে গর্ভাবস্থার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে হট পিঙ্ক পোশাকে বেবি বাম্পের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন ‘মাদার’। নতুন অতিথির আগমনে কাপুর ও আহুজা- দুই পরিবারেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!