ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নগ্ন হওয়ার’ ঘোষণার পর যা ঘটে পুনম পাণ্ডের জীবনে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০১:৩৩ পিএম

‘নগ্ন হওয়ার’ ঘোষণার পর যা ঘটে পুনম পাণ্ডের জীবনে

এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে করা নিজের বিতর্কিত ঘোষণার প্রভাব আজও তাড়া করে বেড়ায় বলিউড অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডেকে। সেই সময় ভারতের ক্রিকেট উন্মাদনার মাঝেই তার ‘নগ্ন হওয়ার’ ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং রাতারাতি তাকে শিরোনামে নিয়ে আসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম পাণ্ডে জানিয়েছেন, সেই বিতর্কিত মন্তব্যের বিষয়ে তার পরিবারের কেউ আগে থেকে জানতেন না। বিষয়টি পরদিন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তার বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, একজন রক্ষণশীল পরিবারের সদস্য হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে ঘরে দীর্ঘ সময় ধরে উত্তেজনা ও অশান্তি বিরাজ করেছিল। পুনম আরও জানান, সে সময় তিনি আলোচনায় আসার জন্য প্রবলভাবে চেষ্টা করছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডার সময় থেকেই এমন একটি সিদ্ধান্তের ধারণা তৈরি হয়েছিল।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে বারবার আলোচনায় এসেছেন পুনম পাণ্ডে। সর্বশেষ ২০২৪ সালে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ওই প্রচারণা চালানো হয়েছিল।

এম জি

Link copied!