ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৯:২৩ পিএম

ইউক্রেনে বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রাশিয়ার হামলা

ইউক্রেনের যাপোরিজিয়া শহরে অবস্থিত একটি বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় বিমান হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

রোববার (২০ নভেম্বর) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স যাপোরিজিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার ওপর নিখুঁতভাবে বিমান হামলা চালায় এবং কারখানাটি ধ্বংস হয়ে গেছে। এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গিবিমান তৈরি করা হতো। এ হামলা কখন চালানো হয়েছে তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে যদিও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি, তবে ওই কারখানার ওপর হামলাটি হয়েছে সম্ভবত শনিবার সকালের দিকে।

বিামন হামলায় যাপোরিজিয়া শহরের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল করার কারখানাসহ একটি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়। এই কারখানায় তুরস্কের বাইরাকতার অ্যাটাক ড্রোনও উৎপাদন করা হতো। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!