ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪ লাখের বাইকে চড়ে দুধ বিক্রি করছেন এই যুবক!

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৬, ২০২৩, ১১:৪৪ পিএম

৪ লাখের বাইকে চড়ে দুধ বিক্রি করছেন এই যুবক!

সাধারণত সাইকেলে চড়ে দুধ সরবরাহের কাজ করে থাকেন বিক্রেতারা। তবে ভারতে এমন এক দুধ বিক্রেতার দেখা মিলেছে, যিনি চার লাখ টাকার বাইকে চড়ে দুধ সরবাহ করছেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই দুধ বিক্রেতার ভিডিও ছড়িয়ে পড়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দামি মোটরসাইকেলে চড়ে ওই যুবকের দুধ ডেলিভারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ভিডিওটি দেখে মন্তব্য করছেন।

 

অনেকে বলছেন, এই যুবককে দেখে একটাই শিক্ষাই পাওয়া যায় যে, জীবনে কখনো আশা হারাতে নেই। কাজের প্রতি সততা আর নিজের শখ নিয়ে তাই কোনো আপস নয়।

ভিডিওতে দেখা গেছে, ওই যুবককে একটি কালো চকচকে হার্লে ডেভিডসন মোটরসাইকেলে চড়ে যেতে দেখা যাচ্ছে। এটির মডেলে নাম স্ট্রিট ৫০০/৭৫০। এর এক্স-শোরুম দাম প্রায় ৪ লাখ টাকার আশেপাশে। আর যদি বাইকটি সেকেন্ড হ্যান্ডও হয় তাও দুই থেকে আড়াই লাখ টাকা দাম হবে।

তবে ভিডিওটি ভারতের কোন জায়গার তা জানা যায়নি। রেজিস্ট্রেশন প্লেটেও ‘গুজ্জার’ লেখা (যা বেআইনি)। নিচে অবশ্য ফরিদাবাদের হ্যাশট্যাগ দেওয়া আছে।

 

Link copied!