ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে শুনানি চলাকালে প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৫:৩৭ পিএম

ভারতে শুনানি চলাকালে প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ

ভারতের সুপ্রিম কোর্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার সকালে দেশটির প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে আদালতের ভেতর জুতা ছোড়েন ৭১ বছর বয়সী এক আইনজীবী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ঘটনাটি শুনানি চলাকালে কোর্টরুমে ঘটলেও প্রধান বিচারপতি গাভাই সংযম বজায় রেখে বলেন, আমি এমন ঘটনায় সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি।’ এমন কথা বলে তিনি শুনানি চালিয়ে যান।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রধান বিচারপতি দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময় ওই প্রবীণ আইনজীবী স্লোগান দিতে দিতে জুতা ছোঁড়েন, তিনি চিৎকার করেন, সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।

ঘটনায় অভিযুক্তের নাম কিশোর রাকেশ। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী বা ক্লার্কদের দেওয়া প্রক্সি কার্ডের মাধ্যমে কোর্টে প্রবেশ করেছিলেন। তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়; নিরাপত্তা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনার সময় কোর্টে উপস্থিত একজন আইনজীবী বলেন, প্রধান বিচারপতি পুরো সময় শান্ত থাকেন। সিনিয়র জ্যুরিস্ট ইন্দিরা জয়সিং বলেন, ‘এই ঘটনা সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত। অভিযুক্ত আইনজীবীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটি সুপ্রিম কোর্টের উপর একটি স্পষ্ট জাতিগত আক্রমণ, যা সমস্ত বিচারপতির সমন্বিত বিবৃতির মাধ্যমে নিন্দা জানানো উচিত। প্রধান বিচারপতি গাভাই আদালতের মর্যাদা বজায় রেখে তার কাজ চালিয়ে গেছেন।

জেএইচআর

Link copied!