ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে হামলার বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি এ তথ্য জানিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

তদন্ত সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তরা এমন কিছু ভিডিও প্রকাশ করেছেন যেখানে বাস্তব ফুটেজের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার দৃশ্য দেখানো হয়েছে। এছাড়া কিছু ভিডিওতে মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের অংশ বা ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের দৃশ্যও তুলে ধরা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কয়েকটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে আমিরাতের বিভিন্ন স্থানে বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে—এমন ভুয়া ধারণা দেওয়া হয়।

এছাড়া কিছু ভিডিওতে শিশুদের ব্যবহার করে নিরাপত্তা হুমকির মিথ্যা ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার বিদেশে ঘটে যাওয়া ঘটনাকে আমিরাতের ঘটনা বলে প্রচার করার অভিযোগও রয়েছে।

কর্তৃপক্ষের মতে, এসব ভিডিওর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা। অ্যাটর্নি জেনারেল বলেন, সত্য বা ভুয়া যে কোনো ধরনের এমন ভিডিও প্রকাশ জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এবং শত্রুভাবাপন্ন গণমাধ্যমের মাধ্যমে তথ্য বিকৃতির সুযোগ তৈরি করতে পারে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের অপরাধের জন্য অন্তত এক বছরের কারাদণ্ড এবং কমপক্ষে এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও সতর্ক করে বলেন, ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমের ওপর কঠোর নজরদারি থাকবে।

এএন

Link copied!