ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে যে পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ১২:৩৮ পিএম

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে যে পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অর্থনীতির ওপর চাপ কমাতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। এর অংশ হিসেবে তিনি অন্তত এক বছরের জন্য বিয়েতে স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন।

রোববার এক বক্তব্যে তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ যেভাবে বাসা থেকে কাজ, অনলাইন সভা ও ভিডিও কনফারেন্সের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল, এখন আবার সেই চর্চায় ফিরে যাওয়া প্রয়োজন।

মোদি বলেন, আমরা এসব ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন জাতীয় স্বার্থে আবারও এগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। ফলে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার অপচয় কমানো এখন সবার দায়িত্ব।

অপ্রয়োজনীয় ব্যয় কমানোর প্রসঙ্গে মোদি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিয়ের জন্য অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন। এতে দেশের অর্থনীতির ওপর চাপ কমবে।

এ ছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাসের আহ্বান জানান তিনি।

মোদি বলেন, রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক কৃষির দিকে এগোতে হবে। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি কৃষিজমি ও পরিবেশও সুরক্ষিত থাকবে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

এম জি
 

Link copied!