ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১০:০৭ এএম

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা স্থগিত

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুই দিন ধরে অভিযান বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই মার্কিনিরা হামলা থেকে বিরত রয়েছে বলে জানা গেছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর শীর্ষ উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়া নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকের পরই গত সপ্তাহের শেষ দিকে বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন।

গত শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করা হবে। তবে শীর্ষ সামরিক ও রাজনৈতিক পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন তিনি।

সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানায়, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিরুদ্ধে বড় হামলা চালাতে পারে, তবে এর ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে।

ট্রাম্প প্রশাসনের আরেক কর্মকর্তা জানান, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে কি না, তা নিয়েও হোয়াইট হাউজের ভেতরে সন্দেহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক মার্কিন হামলার ফলে ইরানিরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ভুলে উল্টো জোটবদ্ধ হয়েছে এবং বিদেশি হুমকি মোকাবিলায় মনোযোগী হয়েছে।

এই কৌশলগত ও সামরিক সংকটের কারণেই গত শুক্রবার ও শনিবার রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

সূত্র: নিউইয়র্ক টাইমস

জেএইচআর

Link copied!