ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১১:২৯ এএম

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন দেশের প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। বারবার পরীক্ষার তারিখ পেছানোর কারণে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উদ্বেগ বাড়ছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পরীক্ষার্থীদের অপেক্ষা এবং অভিভাবকদের এই উদ্বেগ আর বেশি দীর্ঘ হবে না। চলতি জুলাই মাসেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলো চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি, তবে ৩০ জুলাই বৃহস্পতিবার ফলাফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, তাঁরা প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, বোর্ড যদি ২৮ তারিখের মধ্যে ফলাফল প্রস্তুত করতে পারে, তবে ৩০ জুলাইয়ের মধ্যেই তা প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২০ মে শেষ হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকে। সেই হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা থাকলেও, এবার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ফলাফল প্রস্তুত করা সম্ভব হয়নি। ফলে নতুন এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।

জেএইচআর

Link copied!