ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের পর ধর্ষণ, হাসপাতালে মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ১২:৫৫ পিএম

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের পর ধর্ষণ, হাসপাতালে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পাশবিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে দুই সন্তানের জননী মোর্শেদা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার তরফপুর ইউনিয়নের দরানিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রোববার মির্জাপুর থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত মোর্শেদা আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২২ জুলাই রাতে মোর্শেদা আক্তার তাঁর ছোট ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন। ওই রাতে প্রতিবেশী তোতা মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ নামের এক যুবক জোরপূর্বক ঘরে ঢুকে মোর্শেদাকে মারধর ও ধর্ষণ করে পালিয়ে যায়।

পরদিন বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খবর পেয়ে মোর্শেদার বড় ছেলে মাহিম কালিয়াকৈরের নানাবাড়ি থেকে এসে গুরুতর অবস্থায় মাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভুক্তভোগী নারী নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে যান, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শুক্রবারই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন স্বামী সাইদুল ইসলাম। তিনি অভিযুক্ত আরিফকে একমাত্র আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার ময়নাতদন্ত শেষে মোর্শেদার মরদেহ তাঁর বাবার বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে দাফন করা হয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, মোর্শেদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

জেএইচআর

Link copied!