ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬
কাউন্সিলর একরাম হত্যা

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১২:০৭ পিএম

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। রোববার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তৎকালীন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক। তিনি দীর্ঘ ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

একরামুলের মৃত্যু সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ঘটনাটিকে কেন্দ্র করে প্রকাশ্যে আসা একটি অডিও ফোনালাপ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ ও নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে। অনেকেই এই ঘটনাটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

এর আগে একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২০২৫ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেএইচআর

Link copied!