ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০১:০১ পিএম

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান, যা পরে রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। এই দেশবিরোধী তৎপরতা প্রতিরোধে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। এই লক্ষ্যে মেট্রোরেল স্টেশনসহ দেশের সব গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল এ ঘটনায় বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জামায়াত নেতা। একই সাথে ভবিষ্যতে এ ধরনের নাশকতা ঠেকাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

জেএইচআর

Link copied!