ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কারাগারে ঠাই হলো সেই সুজনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:৪১ পিএম

কারাগারে ঠাই হলো সেই সুজনের

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (২৪ ডিসেম্বর) তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে শনিবার (২৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আরএস

Link copied!