ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি নেতা আতাউর রহমান ঢালীর জামিন

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ৬, ২০২৪, ০৬:৩৯ পিএম

বিএনপি নেতা আতাউর রহমান ঢালীর জামিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ মোট পাঁচ মামলায় জামিন পেয়েছেন। জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে রমনা থানার তিনটি ও পল্টন থানার দুইটি মামলা রয়েছে।

 বুধবার (৬ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত সকল মামলায় জামিন মঞ্জুর করেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় জনাব আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯ টি মামলা হয়। আজ তিনি পাঁচ মামলায় জামিন পেয়েছেন। এর আগে নিম্ন আদালত থেকে দুইটি ও উচ্চ আদালত থেকে একটি মামলায় জামিন পেয়েছেন। আগামীকাল আরও একটি মামলায় তার জামিন শুনানি হবে। এ থেকে জামিন পেলে তিনি মুক্তি পাবেন। 

গত ২১ নভেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে আতাউর ররহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। এরপর 
২৬ নভেম্বর তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ঢালীর আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

বিআরইউ

 

 

Link copied!