ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে দুর্নীতি মামলা থেকে খালাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৪, ০৬:১০ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে দুর্নীতি মামলা থেকে খালাস
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। ফাইল ছবি

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন খালাসের আদেশ দেন।

জানা গেছে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তদন্তের পর কমিশন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালের বিরুদ্ধে ২ দশমিক ৫৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনে।

আদেশের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছিল এবং আদালত তাকে ন্যায়বিচার দিয়েছেন।

আরএস

Link copied!