ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দেশে ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই: তাজুল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩, ২০২২, ০৬:৩৩ পিএম

দেশে ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই: তাজুল

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশে ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাজুল ইসলাম এ কথা বলেন।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা শুরুতেই হাসপাতালটি ঘুরে দেখেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এসময় ডেঙ্গু রোগীর খোঁজ-খবর নেন তারা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল এখন ডেঙ্গু চিকিৎসার জন্য তৈরি রয়েছে। ১০০০ শয্যার মধ্যে ছয়জন কোডিভ রোগী আলাদাভাবে সেবা নিচ্ছে। এ হাসপাতালে ১০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং আরও প্রায় ৪০০ শয্যা ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত। ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনসাধারণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন। সবাই মিলে এক সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে হবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনের মেয়ররা এডিস মশা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। মন্ত্রণালয় থেকে অর্থ-বরাদ্দ, জনবল, অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটসহ যখন যা চেয়েছেন তাই সরবরাহ করা হয়েছে। মানুষকে সচেতন করার জন্য যা যা করণীয় তার সব করা হয়েছে। টিভিসি তৈরি করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কর্মসূচি চলমান থাকবে।

পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান এবং ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি

Link copied!