ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:০৭ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৮৫৮ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ১১৫ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

আরএস

Link copied!