ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধন সহজ করতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১২:৫৭ পিএম

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধন সহজ করতে নির্দেশনা

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। এ লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে মানুষ যাতে জনভোগান্তির শিকার না হয় এজন্য এখন থেকে এসব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস (https://bdris.gov.bd) সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্য ছোটখাটো ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজকরণের লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এসব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।

এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য চিঠি দিয়ে অনুরোধ করা হয়।

Link copied!