ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

করোনায় আক্রান্ত হলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৫, ২০২৪, ০৫:০৩ পিএম

করোনায় আক্রান্ত হলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এ রোগে আক্রান্ত হওয়ায় তিনি সচিবালয়ে আসছেন না। তবে ডিজিটাল ফ্লাটফর্মের মাধ্যমে তিনি বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হচ্ছেন।

বুধবার (১৫ মে) দুপুরে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তার করোনা পজিটিভের কারণে তিনি বৈঠকে উপস্থিত হননি। মন্ত্রী জুমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন।

জানা যায়, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে দেখলে সুস্থ ও স্বাভাবিকই লাগছে। তিনি ভালোই আছেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ার কারণে তিনি সচিবালয়ে আসছেন না।

বিআরইউ

Link copied!