ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘অটোরিকশার ধাক্কায়’ সংসদ ভবনের সামনে এমপি আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২৪, ১১:৪১ এএম

‘অটোরিকশার ধাক্কায়’ সংসদ ভবনের সামনে এমপি আহত

দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. কামারুল আরেফিন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, রাতে সংসদ সদস্য মো. কামরুল ইসলাম পায়ে হেঁটে বাসভবনে ফেরার সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এত তিনি আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত।

 

বিআরইউ

Link copied!