ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামের সঙ্গে আজও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৪, ১২:২৯ পিএম

চট্টগ্রামের সঙ্গে আজও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এখনও বন্যার পানি জমে আছে চট্টগ্রামের মিরসরাই ও ফেনীতে রেললাইনে। তাই আজ শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের সঙ্গে সারাদেশের সব ট্রেনের শিডিউল বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এসব কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজ শনিবার একটি রিলিফ ট্রেন ফেনী পর্যন্ত যাবে, সেটি মূলত রেললাইনের কী অবস্থা তা পর্যবেক্ষণ করবে এবং রেললাইন সংস্কার করবে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সদর থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড়ধসও হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

বিআরইউ

Link copied!