ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:০২ এএম

ফের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম তাকে তলব করেন। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে তাকে এই তলব করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান। তিনি সরাসরি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। তবে এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি মিশনগুলোতে সম্প্রতি ঘটে যাওয়া বিক্ষোভ এবং কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের উদ্বেগ জানাতেই এই তলব। বিশেষ করে কলকাতায় বাংলাদেশি উপহাইকমিশনের সামনে দফায় দফায় বিক্ষোভের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

পূর্ববর্তী ঘটনাপ্রবাহ: এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো রোধে দিল্লির সহযোগিতা চাওয়া হয়।

প্রতিউত্তরে দিল্লি এক প্রেস নোটে জানিয়েছিল, তাদের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতকে ‘নসিহত’ না করার পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে ১৭ ডিসেম্বর নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও পাল্টা তলব করেছিল ভারত।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি তলব ও মিশনগুলোর নিরাপত্তা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

জেএইচআর

Link copied!