ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৪৬ পিএম

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটির দিনগুলোতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন ছুটিতে গ্রাহকরা যাতে কোনো ভোগান্তিতে না পড়েন, সেজন্য এটিএম সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে। একই সঙ্গে ছুটির সময়ে মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল মাধ্যমে কোনো সন্দেহজনক লেনদেন চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

নির্বাচনে অর্থের অপব্যবহার রুখতে সোমবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিংয়ের (MFS) ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এই সময়ে পিটুপি (P2P) লেনদেনে কিছু সাময়িক সীমাবদ্ধতা থাকবে।

ছুটির সময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো ইউটিলিটি বিল পরিশোধ সেবা চালু থাকবে। তবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের এই নির্দেশনায় আরও বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। ব্যাংক ও এমএফএস অপারেটরদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!