ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:৪২ পিএম

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীদের তালিকায় বড় চমক থাকছে। 

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। প্রাথমিকভাবে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা হতে যাচ্ছে ৫০ জন, যার মধ্যে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ২৪ জন।

মঙ্গলবার দুপুরে বিএনপির সংসদীয় দলের সভা শেষে মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যদের তালিকা চূড়ান্ত করা হয়। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি রাজপথের লড়াকু নেতা ও তরুণ পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ ও শামা ওবায়েদ। এ ছাড়া সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব ও রাজিব আহসানও এই তালিকায় স্থান পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের তালিকায় আরও রয়েছেন আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল ও ফরিদুল ইসলাম। এ ছাড়া গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ খৈয়াম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সাবেক ফুটবলার আমিনুল হক নির্বাচনে জয়ী হতে না পারলেও তাঁকে বিশেষজ্ঞ কোটায় (টেকনোক্র্যাট) প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার পর নবনিযুক্ত এই প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণ করবেন।

জেএইচআর

Link copied!