ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৪:১৮ পিএম

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর দায়িত্বপালনকালীন গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান ও সফল অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।

অনুষ্ঠানে মহাপরিচালক সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। দরবার শেষে একটি বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে এক শিশুকে উদ্ধার করায় ৬ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করেন মহাপরিচালক। পুরস্কার হিসেবে তাদের সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণসহ ঢাকা ও জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপুর ১টায় এই দরবার অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি

জেএইচআর

Link copied!