ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ১০:২৭ এএম

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।

বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া অনুকূলে না থাকায় ঢাকার আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করে।

ঢাকার বদলে চট্টগ্রামে নামা ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে।

অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর বিরূপ আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। 

এএন

Link copied!