ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রেস সচিব

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৪:৪৮ পিএম

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হবে

বর্তমান সরকার একযোগে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তাঁর ভাষ্য, সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে না, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করছে।

শনিবার (১৮ জুলাই) সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, অতীত সরকারের সময়ে উন্নয়নের নানা দাবি করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই অবনতি ঘটেছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ক্ষেত্রে অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। দেশের গুণগত পরিবর্তন আনতে তিনি নিজেই সক্রিয়ভাবে কাজ করছেন। রাজনৈতিক মত, দল বা আদর্শ ভিন্ন হলেও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মতের পার্থক্য ব্যালটের মাধ্যমে প্রকাশ পেতে পারে, তবে দেশ গড়ার প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে সরে এসে ব্যক্তিপূজার রাজনীতি পরিহার করেছেন। তিনি কারও বন্দনা করেন না এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করছেন। জনসংযোগ বাড়াতে প্রতি মাসেই ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সফর করছেন বলেও জানান তিনি।

বাজেট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, চলতি অর্থবছরের বাজেট সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য। তাঁর দাবি, বাজেট পাসের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি বা জনজীবনে অস্থিরতা সৃষ্টি হয়নি। এ কারণে তিনি একে জনবান্ধব বাজেট হিসেবে উল্লেখ করেন।

এম জি

Link copied!