ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশে রিয়াদ এয়ারের ফ্লাইট চালুর আগ্রহ সৌদি দূতের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৭:৫০ পিএম

বাংলাদেশে রিয়াদ এয়ারের ফ্লাইট চালুর আগ্রহ সৌদি দূতের

বাংলাদেশে সৌদি এয়ারলাইন রিয়াদ এয়ারের স্টেশন অপারেশন ও ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাতও এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, বিশেষ করে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শুধু ঢাকাই নয়, সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার সম্ভাবনা রয়েছে। তিনি সৌদি কর্তৃপক্ষকে এ বিষয়ে বিস্তৃত সংযোগ স্থাপনের আহ্বান জানান।

মন্ত্রী এ সময় বাংলাদেশী যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরো উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জবাবে রাষ্ট্রদূত সেবার মান দ্রুত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

এম জি

Link copied!