ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৯:৪১ পিএম

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ ঘটনায় একই প্রতিষ্ঠানের মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন।

গ্রেপ্তারকৃত মোজাহার আলী উপজেলার গুমড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার। অপর অভিযুক্ত সভাপতি আব্দুর রাজ্জাক ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসায় আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিনহাজুল ইসলাম, মোস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হন।

পরে তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে যোগদান করতে দেওয়া হবে না-এমন শর্ত আরোপ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা সুপার ও সভাপতি কয়েক দফায় ওই টাকা গ্রহণ করে তাদের যোগদান করান।

এরপর এমপিওভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর সময় আবারও মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা সোমবার হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে সভাপতিকে ১ নম্বর এবং সুপারকে ২ নম্বর অভিযুক্ত করা হয়।

একই দিন রাত ১০টার দিকে হাকিমপুর থানা পুলিশ নিজ বাড়ি থেকে মাদ্রাসা সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সভাপতি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম জি

Link copied!