ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

চৌগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও কৃষক-কৃষাণী মেলা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৯:৩১ পিএম

চৌগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও কৃষক-কৃষাণী মেলা অনুষ্ঠিত

যশোরের চৌগাছা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ ও কৃষক-কৃষাণী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

তিনি আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মনিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল কবির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেনসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী-পুরুষ কৃষক, কৃষাণী, প্রান্তিক চাষি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মেলায় কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনবিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রম কৃষকদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় কৃষক-কৃষাণীদের ব্যাপক অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। আয়োজকরা জানান, কৃষি উন্নয়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এম জি

Link copied!