ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

গোয়ালন্দে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৯:২১ পিএম

গোয়ালন্দে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে দাদীর হাত ধরে বিস্কুট কিনতে যাওয়ার সময় ইজিবাইকের চাপায় রুহান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রুহান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মো. সাত্তার মৃধার ছেলে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রুহানের চাচা শাকিব মোল্লা জানান, সন্ধ্যায় দাদী আনোয়ারা বেগমের সঙ্গে রুহান বাড়ির পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল। তারা তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা সড়কে পৌঁছালে রুহান দাদীর হাত ছেড়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড়ে যায়। এ সময় গোয়ালন্দ বাজার থেকে আতর চেয়ারম্যানের বাড়িগামী একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রুহানকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদন এবং চিকিৎসকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ঘটনাটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হিসেবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম জি

Link copied!