ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নতুন দায়িত্বে ডিএমপির তিন যুগ্ম পুলিশ কমিশনার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৬, ০১:৩১ এএম

নতুন দায়িত্বে ডিএমপির তিন যুগ্ম পুলিশ কমিশনার

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যালয় আদেশে উল্লেখিত এ পদায়ন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এম জি
 

Link copied!