ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০৫:০৭ পিএম

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন

সরকারি সেবাকেন্দ্রগুলোকে আরও জনবান্ধব ও নারীবান্ধব করার লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আধুনিক ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত স্থানে এই বিশেষ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা নিরলস কাজ করছি। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন অনেক মা দুগ্ধপোষ্য শিশুসহ সেবা নিতে আসেন। জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে মায়েদের যে বিড়ম্বনায় পড়তে হয়, তা নিরসন করতেই এই কক্ষটি তৈরি করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, এই উদ্যোগ কেবল সেবাগ্রহীতাদের জন্যই নয়, বরং কার্যালয়ে কর্মরত নারী কর্মীদের জন্যও একটি স্বাচ্ছন্দ্যময় কর্মপরিবেশ নিশ্চিত করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবনির্মিত এই ব্রেস্ট ফিডিং কর্নারটি অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সাজানো হয়েছে। এখানে মায়েদের জন্য আরামদায়ক আসন ব্যবস্থা, শিশুদের জন্য বিনোদনের উপকরণ হিসেবে খেলনা এবং গোপনীয়তা রক্ষার জন্য পর্দার সুব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক এই নাগরিক সুবিধা এরই মধ্যে সাধারণ সেবাগ্রহীতা ও কর্মরত নারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, নেজারত ডেপুটি কালেক্টরসহ (এনডিসি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা এই পদক্ষেপকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে জনসেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!