ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ১০:০৬ পিএম

পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই উপহারের চেক হস্তান্তর করেন তিনি।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩টি সিটির প্রশাসক ও মেয়ররা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে বাসভবনে আসরের নামাজ আদায় করে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন। তিনি ছুটির দিনে বিশেষ এই অনুষ্ঠানে যোগ দিয়ে সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ বোনাস তুলে দেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও দেশের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

জেএইচআর

Link copied!