জুন ১, ২০২৬, ১২:৫৭ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী এটি দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলনটি সোমবার (১ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ঈদুল আজহা উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং জনগণের অংশগ্রহণভিত্তিক কর্মসূচিগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থাকবেন।
এম জি
